এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, নির্মল প্রকৃতি গড়ে তোলা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বিভিন্ন স্থানে নানা প্রজাতির চারা গাছ রোপণ করা হয়।
কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়, দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে সংবাদকর্মীরা সব সময় সামাজিক ও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখতে বদ্ধপরিকর। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সভাপতি আতিকুর রহমান সাজু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, সিনিয়র সহ-সভাপতি তারেক মাহমুদ, সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, আশরাফ হোসেন রাজা, ফারুক মিয়া ও নজরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফুলু, নুর এলাহী, আজাদ, মুস্তাফিজ সালাম সজীব,রুহুল আমিন হারুন, পারভীনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা পালনে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।