1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং'ঘর্ষ, নি'হত বেড়ে - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদন : ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন ও হাসপাতলে আহত একজনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী একজন গুরুতর আহত হয়েছেন।সোমবার (৩ নভেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।এর আগে, সোমবার রাত সাড়ে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক্সপ্রেসওয়ের গোল চত্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের ব্যবসায়ী শাহাদাত সরকারের কলেজপড়ুয়া ছেলে স্বাধীন হোসেন সরকার (২০), ভাঙ্গা পৌর সদরের হাজরাহাটি গ্রামের দুলাল কাজীর ছেলে এজাজ কাজী (২০) ও একই গ্রামের শওকত খাঁর ছেলে মোটরসাইকেল চালক রাজন খাঁ (২০)। আহত নাসিম মাতুব্বর (২০) জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হতাহত যুবকরা নিজ নিজ মোটরসাইকেলে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ভাঙ্গা গোল চত্বর এলাকায় ঘুরতে আসেন। এক্সপ্রেসওয়ের খুলনা লেনে স্বাধীন মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বাধীন ও এজাজ মারা যান।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজনের মৃত্যু হয়।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং একটি মোটরসাইকেল ভুল রাস্তা দিয়ে আসার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। দুজন নিহত হওয়ার খবর আমাদের কাছে আছে। আরেকজনের খবর আমরা এখনো পাইনি। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে মামলা হয়নি। মরদেহগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)