1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দিঘলিয়ায় কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘের উদ্যোগে উপহার বিতরণ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

দিঘলিয়ায় কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘের উদ্যোগে উপহার বিতরণ

এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

দিঘলিয়ায় কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘের উদ্যোগে উপহার বিতরণ

এস.এম.শামীম,দিঘলিয়া : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজলিপাড়ায় যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘ ক্লাবের উদ্যোগে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত (৪১) দিন আদায়কারী মুসল্লি, বৃদ্ধ, যুবক ও কিশোরদের মধ্যে উপহার প্রদান করা হয়েছে।

গতকাল রোববার (১৮ অক্টোবর ২০২৬) কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘ ক্লাব প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী টুটুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক খালিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ফরিদ আহমেদ, মাওলানা গোলামুর রহমান, মাওলানা ইয়াকুব হোসেন, মাওলানা মহাসিন, হাফেজ মোঃ হোসেন, ক্লাবের উপদেষ্টা মোঃ সামাদ হোসেন ও সেনহাটি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলমগীর হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ এস এম মেহেদী হাসান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাঁরা কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘ ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)