দেওয়ানগঞ্জ জামালপুর( প্রতিনিধি) : জামালপুরের দেওয়ানগঞ্জে পোল্যাকান্দি ব্রীজ এর আলোক সজ্জার লাইটিং উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার শাহাদাৎ বীন জামান শোভন ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন
এর শুভেচ্ছা ব্যানার ছেঁড়ার প্রতিবাদে” মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিকালে পোল্যাকান্দি ব্রিজের প্রথম গেটে দেওয়ানগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কামনা করেন।