1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে ২৫ গ্রাম গাঁ’জাসহ দুই মা’দক কারবারি গ্রে’প্তার: ‘মা’দকের বি’রুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা ওসির - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কাউখালীতে ২৫ গ্রাম গাঁ’জাসহ দুই মা’দক কারবারি গ্রে’প্তার: ‘মা’দকের বি’রুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা ওসির

কাউখালী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View

কাউখালীতে ২৫ গ্রাম গাঁ’জাসহ দুই মা’দক কারবারি গ্রে’প্তার: ‘মা’দকের বি’রুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা ওসির

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার  বাশরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এএসআই খাইরুল হাসান ও সঙ্গীয় পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বাশরী গ্রামের রাকিব হাওলাদারের ছেলে মোঃ তারেক (২৪) এবং একই এলাকার দেলোয়ার তালুকদারের ছেলে খাইরুল তালুকদার (৩১)-কে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন, “এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অত্যন্ত প্রশংসনীয়। মাদক সমাজকে ধ্বংস করছে। নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হলে যুবসমাজ রক্ষা পাবে। আমরা চাই এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।
অভিযানের বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। কাউখালী উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমাদের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)