1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ইরানে ভ'য়াবহ হা'মলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে স্থগিতের ঘোষণা ট্রাম্পের - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

ইরানে ভ’য়াবহ হা’মলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে স্থগিতের ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

ইরানে ভ’য়াবহ হা’মলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানের ওপর পরিকল্পিত বড় সামরিক হামলাটি আপাতত বাতিল করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার শর্তেই এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। খবর আল-জাজিরার।ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল। কিন্তু ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পক্ষ থেকে হামলা স্থগিতের অনুরোধ আসার পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।তার ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালির তাৎক্ষণিক, সম্পূর্ণ ও অবাধভাবে উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান।

ট্রাম্প আরও বলেন, বিশ্বের স্বার্থে এবং একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ইরানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দ্রুত একটি চুক্তি সম্পন্ন না হলে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে বলেও ইঙ্গিত দেন।এ ছাড়া তিনি দাবি করেন, ইসরায়েলও এই সিদ্ধান্ত ও সম্ভাব্য চুক্তির প্রতি সমর্থন জানিয়েছে।

এর আগে খবর আসে, ইরানে যুক্তরাষ্ট্র বড় হামলা চালাতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে দখলদার ইসরায়েলের নিরাপত্তাবাহিনী নিজেদের প্রস্তুত করেছে। হামলার পর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলকে টার্গেট করতে পারে এমন বিষয় মাথায় রেখে ইসরায়েল তাদের সতর্কতা বৃদ্ধি করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যে ইসরায়েলে প্রায় ১০টি অতিরিক্ত আকাশে জ্বালানি সরবরাহকারী (এরিয়াল রিফুয়েলিং) বিমান মোতায়েন করতে যাচ্ছে। এর ফলে সেখানে আগে থেকেই মোতায়েন থাকা ৩০টিরও বেশি মার্কিন রিফুয়েলিং বিমানের সঙ্গে নতুন বিমানগুলো যুক্ত হবে। ইরানে বড় হামলার প্রস্তুতির অংশ হিসেবেই এসব বিমান পাঠানো হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)