1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্র'ত্যাখ্যান করল ইরান - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্র’ত্যাখ্যান করল ইরান

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্র’ত্যাখ্যান করল ইরান

হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে সমানভাবে নৌ চলাচলের পথ ভাগাভাগির ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, দীর্ঘমেয়াদি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে এ প্রস্তাব ইরানের নিরাপত্তা উদ্বেগের সমাধান করবে না। খবর শাফাক নিউজ এজেন্সির।মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি জানান, হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য তেহরান ওমানের কাছে একটি বিকল্প প্রস্তাব দিয়েছে। এতে একমুখী জাহাজ চলাচল পুরোপুরি ইরানের জলসীমা দিয়ে হবে এবং বিপরীতমুখী রুটের একটি অংশও ইরানের জলসীমার মধ্য দিয়ে যাবে।গারিবাবাদি বলেন, ওমান যদি এ প্রস্তাব গ্রহণ না করে, তাহলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে। তিনি আরও দাবি করেন, ওমান উপকূলসংলগ্ন দক্ষিণ দিকের নৌপথকে ইরান কখনোই স্বীকৃতি দেয়নি।

এর আগে রয়টার্স জানায়, ওমান হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনার একটি প্রস্তাব দিয়েছে, যাতে ইরান এককভাবে প্রণালিটির নিয়ন্ত্রণ করবে না। মালাক্কা প্রণালির আদলে তৈরি ওই প্রস্তাবে জাহাজ চলাচল, পরিবেশ সুরক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহারকারীদের স্বেচ্ছা অর্থায়নের কথা বলা হয়েছে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।এর আগে ট্রাম্প হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ শেষ করতে শুরু করা দুই সপ্তাহের মার্কিন বোমা হামলা সাময়িকভাবে স্থগিত করেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত নিজেদের সঙ্গে সংশ্লিষ্ট নয়; এমন জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)