1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাশিয়ানীতে বসতবাড়ির জমি দ'খল ও মা'রধরের অ'ভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকার লু'টের দা'বি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কাশিয়ানীতে বসতবাড়ির জমি দ’খল ও মা’রধরের অ’ভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকার লু’টের দা’বি

স্টাফ রিপোর্টার:- আল ইমরান
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৪ Time View

কাশিয়ানীতে বসতবাড়ির জমি দ’খল ও মা’রধরের অ’ভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকার লু’টের দা’বি

স্টাফ রিপোর্টার:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের দিঘরগাতী গ্রামে বসতবাড়ির জমি দখলকে কেন্দ্র করে হামলা-মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩’জুন ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১০ টার দিকে একই গ্রামের কাশেম শেখ (৬০), তার ছেলে রুবেল শেখ (৩৫) ও পুত্রবধূ লোনিয়া বেগম (২৫) সহ অজ্ঞাত ৩-৪ জন দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী মোসাঃ রিনা বেগমের (৫৪) বসতবাড়ির জমিতে বাঁশের বেড়া দিতে আসে। এ সময় রিনা বেগমের মেয়ে মনিরা খানম (২৫) বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট শুরু করে।

রিনা বেগমের অভিযোগ, মনিরার ডাকচিৎকারে তার অন্য মেয়ে সুমি খানম (২১), মুন্নি খানম (১৮) ও ছেলে আলামিন (১৬) এগিয়ে আসলে বিবাদীরা লাঠি দিয়ে তাদেরও বেধড়ক মারপিট করে। এতে চারজনই মাথা, মুখ, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অভিযোগে আরও বলা হয়, ১ ও ২ নং বিবাদী মনিরা খানম ও সুমি খানমের জামা-কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে।

হামলাকারীরা রিনা বেগমের টিনসেট ঘর ভাংচুর করে ঘরে রাখা ধান বিক্রির নগদ ৫০,০০০ টাকা, মনিরা খানমের গলার ৪ আনা ওজনের স্বর্ণের চেইন এবং একজোড়া ৪ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহফুজুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘরের দরোজার সামনের বেড়া খুলে দেওয়া হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)