1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বানারীপাড়ায় ঝ'ড়ে বসতঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃ'ত্যু,শিশু গু'রুতর আ'হত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

বানারীপাড়ায় ঝ’ড়ে বসতঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃ’ত্যু,শিশু গু’রুতর আ’হত

জাকির হোসেন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০৪ Time View

বানারীপাড়ায় ঝ’ড়ে বসতঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃ’ত্যু,শিশু গু’রুতর আ’হত

জাকির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত ইয়াসমিন (৩৪) ওই গ্রামের রংমিস্ত্রি সোহেল মিয়ার স্ত্রী। এই ঘটনায় তাদের ৭ বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আকস্মিক ঝড়ে সোহেল মিয়ার বসতঘরের ওপর একটি বিশাল আকৃতির চাম্বল গাছ উপড়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই ঘরটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার সময় ঘরে অবস্থান করছিলেন ইয়াসমিন, তার শিশু সন্তান জিসান এবং ইয়াসমিনের মা (সোহেলের শাশুড়ি)। গাছ পড়ার শব্দ শুনে সোহেলের বড় ভাই রিপন, দেবর মাসুম ও তার স্ত্রী দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তারা বিধ্বস্ত ঘরের ভেতর থেকে ইয়াসমিন, জিসান ও তার নানিকে উদ্ধার করে বের করে আনেন। তবে ঘটনাস্থলেই ইয়াসমিন প্রাণ হারান। শিশু জিসানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইয়াসমিনের মা অলৌকিকভাবে এ যাত্রায় বেঁচে ফিরেছেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান। তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং সরকারি সহায়তা হিসেবে তাৎক্ষণিকভাবে দাফন কাজের জন্য ১৫ হাজার টাকার একটি চেক এবং দুই প্যাকেট খাদ্যসামগ্রী পরিবারের হাতে তুলে দেন।
সোনাহার গ্রামে ঝড়ে এই প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু। এ ছাড়া শোক জানিয়েছেন:
​বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া ও সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। ​উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মাইদুল ইসলাম সফিক, পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ ও সাধারণ সম্পাদক শুভ মোঘলসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


​নিহত ইয়াসমিনের অকাল মৃত্যুতে ওই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আহত শিশু জিসানের দ্রুত সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)