1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দিল্লিতে আবাসিক ভবনে ভ'য়াবহ আ'গুন, নি'হত ৪ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

দিল্লিতে আবাসিক ভবনে ভ’য়াবহ আ’গুন, নি’হত ৪

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৫ Time View

দিল্লিতে আবাসিক ভবনে ভ’য়াবহ আ’গুন, নি’হত ৪

:ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।রোববার (০৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ভিভেক বিহার এলাকায় আজ ভোরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

রোববার ভোর প্রায় ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।এর আগে ভারতের বেঙ্গালুরু শহরে ভারী বৃষ্টির মধ্যে একটি হাসপাতালের দেয়াল ধসে পড়ে এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।

গত বুধবার শহরের বোরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের একটি দেয়াল হঠাৎ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিহতদের মধ্যে ফুটপাথের বেশ কয়েকজন ভ্রাম্যমাণ বিক্রেতাও ছিলেন। খবর এনডিটিভির।প্রত্যক্ষদর্শীদের মতে, বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সময় কয়েকজন মানুষ দেয়ালের পাশে আশ্রয় নেন। হঠাৎ করে দেয়ালটি ধসে পড়লে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। জানা গেছে, নিহতদের মধ্যে কেরালা রাজ্য থেকে আসা কয়েকজনও ছিলেন। তাদের মধ্যে দুইজন নারী শিক্ষাসফরে বেঙ্গালুরুতে এসেছিলেন।খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করেন। ঘটনার পর কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আহত সাতজন বর্তমানে আশঙ্কামুক্ত এবং তাদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)