1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
প্রেসক্লাব সভাপতি জহিরকে হ'ত্যার হু'মকির প্র'তিবাদে মা'নববন্ধন ও প্র'তিবাদ সমাবেশ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

প্রেসক্লাব সভাপতি জহিরকে হ’ত্যার হু’মকির প্র’তিবাদে মা’নববন্ধন ও প্র’তিবাদ সমাবেশ

গৌরনদী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

প্রেসক্লাব সভাপতি জহিরকে হ’ত্যার হু’মকির প্র’তিবাদে মা’নববন্ধন ও প্র’তিবাদ সমাবেশ

শামীম মীর গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও দি মুসলিম টাইমস এর পত্রিকার গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদী প্রেসক্লাব, গৌরনদী মফস্বল সাংবাদিক ফোরাম ও গৌরনদী সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচীতে সাংবাদিক ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‎‎মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম আলম। সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া (মাইটিভি), খন্দকার মনিরুজ্জামান মনির (দৈনিক সমকাল) , সাধারণ সম্পাদক এস এম জুলফিকার (দৈনিক আমাদেরসময়), সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা(দৈনিক জনকন্ঠ), উত্তম দাস (দৈনিক জবাবদিহি) , হাসান মাহমুদ (কালবেলা) সদস্য কাজী আলামিন (আনন্দ টিভি), শামীম মীর (প্রতিদিনের কাগজ) ,সোলায়মান তুহিন, লিটন খান (বাংলাদেশ বানী), আবু হানিফ (দৈনিক সংগ্রাম), মোল্লা ফারুক (দৈনিক খোলা কাগজ), পলাশ তালুকদার, এ এস মামুন, গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, সভাপতি সরদার মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান এবং উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাকিল মাহমুদ বাচ্চু। সমাবেশটি সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য বি এম বেলাল।
‎‎বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া শুধু একটি ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। ‎বক্তারা আরও উল্লেখ করেন, অতীতে দেশে একাধিক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে রয়েছে। এতে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। ‎সমাবেশে সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
উল্লেখজিডি সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সন্ধ্যা ৬-১৫ মিনিটে ০৯৬৩৮৫০৫৫৫৬ নম্বর মোবাইল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে। এ সময় ওই ব্যক্তি নিজেকে একটি পত্রিকার সম্পাদক পরিচয়সহ বিভিন্ন পরিচয় দেন। সাংবাদিক জহির তার কাছে সুনিদৃষ্ট করে পরিচয় জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি সরাসরি প্রাণনাশের হুমকি দেন। এ ঘচনায় বুধবার গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)