1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হা'রিয়ে খাদে, আ'হত ৮ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হা’রিয়ে খাদে, আ’হত ৮

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হা’রিয়ে খাদে, আ’হত ৮

নিজস্ব প্রতিবেদন : সিলেট-বারইগ্রাম-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণে হারিয়ে লুৎফা পরিবহন-২ নামের একটি যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে নারী ও শিশুসহ ৭-৮ জন আহত হয়েছেন।শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে বিয়ানীবাজার উপজেলার শেওলা পয়েন্ট গোল্ডেন সেন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে শনিবার (১১ এপ্রিল) রাত ৮টায় যাত্রী নিয়ে বাসটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিয়ানীবাজারের শেওলা পয়েন্টের কাছাকাছি একটি মোড়ে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তেই বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত দুর্ঘটনা কবলিত বাসের সামনে ও পেছনের গ্লাস ভেঙে যাত্রীদের উদ্ধার করে। বাসের চালক ও হেল্পার দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে।এ প্রতিবেদন লিখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।ঘটনাস্থলে উদ্ধার অভিযানে থাকা বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. নুর উদ্দিন জানান, বাসটিতে নারী ও শিশুসহ প্রায় ৩০-৩৫জন যাত্রী ছিল। এর মধ্যে বাসটি দুর্ঘটনার কবলে পড়লে ৭/৮ জন যাত্রী আহত হয়। আহত সবাইকে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি বাসটির চালকের গাফিলতি এবং ব্রেক ফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে উদ্ধার অভিযান চলাকালে বাসটির মধ্যে চালক ও হেল্পারকে পাওয়া যায়নি।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)