1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পীরগঞ্জে ইমামকে অ'ব্যাহতির অ'ভিযোগে মা'নববন্ধন, পুনর্বহালের দা'বি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

পীরগঞ্জে ইমামকে অ’ব্যাহতির অ’ভিযোগে মা’নববন্ধন, পুনর্বহালের দা’বি

রংপুর অফিস
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

পীরগঞ্জে ইমামকে অ’ব্যাহতির অ’ভিযোগে মা’নববন্ধন, পুনর্বহালের দা’বি

রংপুর অফিস : রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি মসজিদের পেশ ইমামকে অব্যাহতি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দ্রুত তাকে পুনর্বহালের দাবিতে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রমজানের প্রথম দিন উপজেলার পানেয়া ইউনিয়নের মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ সজিব মিয়াকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরাবাদ বাজার এলাকায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদে দীর্ঘ প্রায় আট বছর ধরে পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হাফেজ সজিব মিয়া। স্থানীয় মুসল্লিদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ইমামতি করে আসছিলেন এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আন্তরিক ছিলেন। তবে সম্প্রতি হঠাৎ করেই তাকে ইমামতির দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন এলাকাবাসী ও মুসল্লিরা। তাদের দাবি, কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ বা আলোচনার সুযোগ না দিয়েই হাফেজ সজিব মিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা অন্যায় ও অযৌক্তিক।
এর প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন পানেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পাশাপাশি ছাত্রদল, ওলামা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একজন ইমাম নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু হঠাৎ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, একটি মসজিদ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র। সেখানে ব্যক্তিগত সিদ্ধান্ত বা প্রভাব খাটিয়ে কাউকে অপসারণ করা হলে তা মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই বিষয়টি দ্রুত সমাধান করে হাফেজ সজিব মিয়াকে তার পূর্বের কর্মস্থলে পুনর্বহাল করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এ সমস্যার সমাধান না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।
এ বিষয়ে অভিযুক্ত মসজিদ কমিটির সহ-সভাপতি ও কোষাধ্যক্ষের বক্তব্য জানা যায়নি। তবে স্থানীয়রা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)