1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
উজিরপুরে বিএনপি নেতার বি'রুদ্ধে অ'পপ্রচারের অ'ভিযোগ: নারী ইউপি সদস্যের বিচারের দা'বিতে মা'নববন্ধন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

উজিরপুরে বিএনপি নেতার বি’রুদ্ধে অ’পপ্রচারের অ’ভিযোগ: নারী ইউপি সদস্যের বিচারের দা’বিতে মা’নববন্ধন

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ Time View

উজিরপুরে বিএনপি নেতার বি’রুদ্ধে অ’পপ্রচারের অ’ভিযোগ: নারী ইউপি সদস্যের বিচারের দা’বিতে মা’নববন্ধন

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংরক্ষিত ওয়ার্ডের এক নারী ইউপি সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

রোববার (ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে শোলক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সীমা রানীর দৃষ্টান্তমূলক শাস্তি ও পদত্যাগ দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, শোলক ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা ও ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পরেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে সীমা রানী তার ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তাদের দাবি, ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে এভাবে মিথ্যাচার করা অনভিপ্রেত ও নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে মিজানুর রহমান পরেশ বলেন, তার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
তবে অভিযুক্ত ইউপি সদস্য সীমা রানীর বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মানববন্ধনে স্থানীয় যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)