1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নৌপুলিশ বোটে আ'গুন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

নৌপুলিশ বোটে আ’গুন

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ Time View

নৌপুলিশ বোটে আ’গুন

নিজস্ব প্রতিবেদন :  বাগেরহাটের মোংলায় নৌপুলিশের হাই-স্পিড বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় নৌপুলিশের এক সদস্য গুরুতর আহত হন।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে দ্বিগরাজ এলাকার পশুর নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মোংলা নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে তাদের এডিশনাল ডিআইজি আগমন উপলক্ষে বুধবার রাতে নৌপুলিশের হাই-স্পিড বোটটি নিয়ে চালকসহ দুই পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহের জন্য মোংলার দিগরাজ বাজুয়া ঘাটে যায়।পরে ওই ঘাটে নোঙর করে বোটটিতে জ্বালানি তেল নিয়ে পুনরায় মোংলা ঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় বোটটি চালু করতে গেলে ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক করে। এ সময় হঠাৎ বোটটিতে আগুন লাগে এবং জ্বালানি পেট্রোল থাকায় মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে একজন সাঁতার কেটে কিনারে উঠতে পারলেও চালক কাজী মাহবুব (২৮) নামের এক নৌপুলিশ সদস্য আগুনে পুড়ে আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করলে অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী সদস্যা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভান৷

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)