1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
উত্তরায় অ'গ্নিকাণ্ড, মা-বাবার সঙ্গে প্রা'ণ গেল নিষ্পাপ রিশানের - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

উত্তরায় অ’গ্নিকাণ্ড, মা-বাবার সঙ্গে প্রা’ণ গেল নিষ্পাপ রিশানের

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৬০ Time View

উত্তরায় অ’গ্নিকাণ্ড, মা-বাবার সঙ্গে প্রা’ণ গেল নিষ্পাপ রিশানের

নিজস্ব প্রতিবেদন : রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একই পরিবারের বাবা, মা ও তাদের দুই বছরের শিশু সন্তান রয়েছে। এছাড়া কয়েকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়।খবর পাওয়ার চার মিনিটের মধ্যে, সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নেভানো হয়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে তাদের পরিচয় নিশ্চিত করা যায়। নিহতরা হলেন— ১৪ বছর বয়সী কিশোরী রোদেলা আক্তার, ৫২ বছর বয়সী মো. হারিছ এবং তার ১৭ বছর বয়সী ছেলে মো. রাহাব। তাদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ। নিহত এই তিনজন একই পরিবারের সদস্য। তারা হলেন— কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছরের ছেলে কাজী ফাইয়াজ রিশান।

পুলিশ জানায়, রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড় এলাকায়। তিনি একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার স্ত্রীও একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)