1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান ' মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান ‘ মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১১২ Time View

খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান’ মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা : খুলনার দিঘলিয়া উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পতিত জমি এখন শাক-সবজি ও ফুলের সবুজ বাগানে রূপ নিয়েছে। পরিকল্পিত চাষাবাদের মাধ্যমে এক সময়ের অব্যবহৃত জায়গাটি এখন পরিণত হয়েছে টাটকা ও বিষমুক্ত সবজির এক উৎপাদনশীল খামারে, যা সৃষ্টি করেছে মনোমুগ্ধকর পরিবেশ।

এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের সূচনা করেন দিঘলিয়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম। আর উদ্যোগটিকে আরও সম্প্রসারিত ও কার্যকর করতে অগ্রণী ভূমিকা রাখছেন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ।

২৫ শতাংশ পতিত জমি চাষের আওতায়

২০২৪ সালে উপজেলা পরিষদ চত্বরের প্রায় ২৫ শতাংশ পতিত জমিকে চাষাবাদের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়।

দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা জমিটি পরিষ্কার ও চাষের উপযোগী করতে ইউএনও মো. আরিফুল ইসলাম উপজেলার কর্মচারী মো: লিয়াকত আহমেদকে সঙ্গে নিয়ে উদ্যোগ নেন।

বর্তমানে ওই জমিতে শসা, লাল শাক, বিটকপি, ধনিয়া, বেগুন, টমেটো, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি ও কচুসহ বিভিন্ন মৌসুমি সবজির চাষ করা হচ্ছে। পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের গাছও লাগানো হয়েছে।

বিষমুক্ত সবজি, বাড়ছে সৌন্দর্য

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহযোগিতায় সবজিগুলোর পরিচর্যা করা হচ্ছে। ফলে ফলন হয়েছে বেশ ভালো। এসব সবজি যেমন পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখছে, তেমনি উপজেলা চত্বরের পরিবেশকে করে তুলেছে আরও সবুজ ও দৃষ্টিনন্দন।

এই সবজি বাগান দেখতে মাঝেমধ্যেই আশপাশের লোকজন ভিড় করছেন। অফিসের আঙিনায় এমন উৎপাদনশীল ও পরিবেশবান্ধব উদ্যোগ দেখে স্থানীয় বাসিন্দারা অনুপ্রাণিত হচ্ছেন।

স্থানীয়দের আগ্রহ বাড়ছে

পরিদর্শনে আসা স্থানীয় বাসিন্দারা জানান, আগে জায়গাটি অবহেলায় পড়ে থাকলেও এখন সেখানে সবুজ ফসলের সমারোহ চোখে পড়ার মতো। এটি দেখে তারা নিজ নিজ বাড়ির আশপাশের পতিত জমিতে ছোট পরিসরে সবজি চাষের পরিকল্পনা করছেন।

উপজেলার কর্মচারী মো. লিয়াকত আহমেদ বলেন,“গত বছর সীমিত পরিসরে সবজি চাষ করে ভালো ফলন পাওয়ার পর ইউএনও স্যারের নির্দেশনায় এবার বড় পরিসরে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

খাদ্য নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এমন উদ্যোগ সাধারণ মানুষকে কৃষি কাজে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করবে। পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হলে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা জোরদার হবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য ও সৌন্দর্যও বৃদ্ধি পাবে—যা দেশের সামগ্রিক সমৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)