1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘ন*য়ছয়’ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘ন*য়ছয়’

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩২ Time View

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘ন*য়ছয়’

নিজস্ব প্রতিবেদন : হবিগঞ্জ জেলা প্রশাসনের টিআর (টেস্ট রিলিফ) খাতের গাছের চারা রোপণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতি চারায় অতিরিক্ত ব্যয় দেখানো ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কমিটি অনুমোদন ছাড়া অর্থ ছাড়সহ নানা অনিয়মে মাধবপুর উপজেলায় সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, জেলা প্রশাসনের টিআর খাত থেকে বরাদ্দ পাওয়া ৬ লাখ টাকার মধ্যে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগান সংলগ্ন সড়কের দুপাশে গাছ লাগানোর অনুমোদন হয় ৩ লাখ টাকায়। কিন্তু বাস্তবে সেখানে প্রায় ৫ শতাধিক গাছ রোপণ করা হয়েছে খুঁটি ও প্লাস্টিকের বেড়াসহ।প্রতি গাছে ৬০০ টাকা ব্যয় দেখানো হয়েছে। তবে কে বা কারা এ কাজটি সম্পন্ন করেছে, কিংবা কোন ঠিকাদার এতে জড়িত ছিলেন—তা খুঁজে পাওয়া যায়নি। একই প্রকল্পের আওতায় পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলাতেও অতিরিক্ত ব্যয় নির্বাহের অভিযোগ উঠেছে।

উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ চৌধুরী বলেন, ‘কী কাজ হয়েছে আমি জানি না। অনেক জায়গা থেকে আমাকে স্বাক্ষর দিতে বলা হয়েছে, কিন্তু কাজ না দেখে পিআইসির সভাপতির দায়িত্ব নিতে পারি না।’এ বিষয়ে মাধবপুর উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা এহসানুল কাদির জানান, ‘কমিটি হয়েছে কিনা সেটা আমাদের দেখার বিষয় নয়। ইউএনও বলেছেন, তাই আমরা অর্থ ছাড় করেছি। এভাবে করার অনুমতি রয়েছে।’

স্থানীয় কয়েকজন নার্সারি মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, ওই এলাকায় লাগানো চারা, খুঁটি ও বেড়াসহ প্রতি গাছের ব্যয় ১০০-২০০ টাকার বেশি হওয়ার কথা নয়। তবুও প্রকল্পে প্রতি গাছে ৬০০ টাকা খরচ দেখানো হয়েছে।এতে সম্ভাব্য ২ লাখ টাকা অতিরিক্ত খরচ দেখানো হয়েছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, ‘পিআইসি কমিটি না হলেও কোনো সমস্যা নেই। প্রয়োজনে বিকল্প ব্যবস্থায় কমিটি গঠন করা হবে। চারা লাগানোয় কোনো অনিয়ম হয়নি।’

এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান বলেন, ‘প্রকল্পে কোনো অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)