কাউখালী প্রতিনিধি ; পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয় সামনে বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি ও সম্প্রীতি বজায় রাখার দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার, জ্যেষ্ঠ প্রভাষক সন্তোষ কুমার এদবর, জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক, সাবেক সভাপতি জাহানুর বেগম, তরুণ ব্যবসায়ী সুজন আইস প্রমুখ।