1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সেই রিয়াদের বাসায় কোটি টাকার চেক, এফডিআর - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

সেই রিয়াদের বাসায় কোটি টাকার চেক, এফডিআর

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪১ Time View

সেই রিয়াদের বাসায় কোটি টাকার চেক, এফডিআর

নিজস্ব প্রতিবেদন : চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে কোটি টাকার চেক এবং এফডিআরের কাগজ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা সাত দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ডে থাকা আসামিরা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ডিবি। এ ছাড়া রিয়াদের বাসা থেকে বিপুল পরিমাণ অর্থের চেক, এফডিআরের কাগজ পাওয়া গেছে। এগুলো চাঁদাবাজির টাকা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির এক কর্মকর্তা।শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনকে আসামি করে গুলশান থানায় মামলাটি করেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তার সমন্বয়কদের বিরুদ্ধে গুলশান, বাড্ডা, বনানী এলাকার অনেকেই ফোন দিয়ে চাঁদাবাজির অভিযোগ তুলছেন। আমরা লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছি। কেউ নতুন করে অভিযোগ করলে, সেটাও খতিয়ে দেখা হবে।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ জুলাই সকালে মো. আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ এবং কাজী গৌরব ওরফে অপু সিদ্দিক আবু জাফরকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে বাসায় গিয়ে তার কাছে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেওয়ায় বাধ্য হয়ে তাদের ১০ লাখ টাকা দেন জাফর। গত শনিবার বিকেলে রিয়াদের নেতৃত্বে বেশ কয়েকজন বাসায় গিয়ে ফের বাকি ৪০ লাখ টাকা দাবি করেন। জাফর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে রিয়াদসহ পাঁচজনকে আটক করে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)