গোল্ডেন এ+ পেয়ে উদ্ভাসিত মাহফুজ আহমেদ, গর্বিত পরিবার ও শিক্ষকরা
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছে রাজধানীর গুলশান নতুনবাজার এলাকার কৃতি শিক্ষার্থী মো: মাহফুজ আহমেদ। ছোলমাইদ স্কুল অ্যান্ড কলেজের এই মেধাবী শিক্ষার্থী গোল্ডেন এ+ (GPA 5.00) পেয়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠানসহ পুরো পরিবার এবং এলাকার গর্ব হয়ে উঠেছে।
মাহফুজ এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
মাহফুজের পিতা মোঃ মাসুম বিল্লাহ একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল অভিভাবক। মাতা মোসা: ফাহিমা আক্তার একজন গৃহিণী, যিনি ছেলের সফলতার পেছনে নীরব সহযোদ্ধা হয়ে পাশে ছিলেন সবসময়।
যদিও মাহফুজ শহরে বেড়ে উঠেছে, তার শিকড় গ্রামে—বরিশাল জেলার মুলাদী উপজেলার শ্রীমতী গ্রামে,
ফলাফল প্রকাশের পর মাহফুজের বাবা নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্ট্যাটাসে লেখেন:
এই সাফল্য শুধুই রেজাল্ট নয়—এটা আমাদের স্বপ্ন, সাধনা আর অনেক প্রার্থনার ফল। একজন বাবা হিসেবে এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।
তিনি আরও লেখেন,
সবার কাছে দোয়া প্রার্থী, যেন আমার সন্তান ভবিষ্যতেও এমন সফলতা নিয়ে এগিয়ে যেতে পারে এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে।
মাহফুজের এ সাফল্যে শিক্ষক, বন্ধু, আত্মীয়স্বজন এবং এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, মাহফুজ শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী ও ভদ্র স্বভাবের ছাত্র ছিল।
মাহফুজ আহমেদ ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায় এবং দেশের মানুষের সেবা করার স্বপ্ন দেখে। তার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এমনটাই প্রত্যাশা দেশের সচেতন সমাজের।