1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের নিচে ঝা*প দিয়ে কলেজছাত্রীর আ*ত্মহত্যা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের নিচে ঝা*প দিয়ে কলেজছাত্রীর আ*ত্মহত্যা

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৬৫ Time View

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের নিচে ঝা*প দিয়ে কলেজছাত্রীর আ*ত্মহত্যা

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে সেলিনা খাতুন (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) সন্ধ্যায় জেলা শহরের বিদিরপুর ভোলা বাগান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সেলিনা খাতুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের বাসিন্দা সেলিম রেজার মেয়ে। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিনা রেললাইনের পাশের রাস্তায় মোবাইলে কথা বলছিলেন। এ সময় রহনপুরগামী একটি লোকাল ট্রেন সেখানে পৌঁছালে তিনি হঠাৎ রেললাইনের ওপর শুয়ে পড়েন। মুহূর্তের মধ্যে ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনচালকের বরাতে জানা গেছে, তরুণীটি ফোনে কথা বলছিলেন এবং হঠাৎ রেললাইনের ওপর শুয়ে পড়েন। চালক একাধিকবার হর্ন দিলেও তিনি সরেননি। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)