1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
উল্লাপাড়ায় ইজারাকৃত কালিকাদহ জলাশয়ের মাটি চুরি করে কেটে বিক্রি করার অভিযোগ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

উল্লাপাড়ায় ইজারাকৃত কালিকাদহ জলাশয়ের মাটি চুরি করে কেটে বিক্রি করার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১১১ Time View

উল্লাপাড়ায় ইজারাকৃত কালিকাদহ জলাশয়ের মাটি চুরি করে কেটে বিক্রি করার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি::সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেড়া পাতিয়া মৌজার হাটখোলা বামনগ্রামে কালিকাদহ নামক সরকারের ইজারা দেওয়া জলাশয়ের মাটি চুরি করে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর রাতে হাটখোলা বামনগ্রামের মৃত রয়হান আলীর ছেলে আলামিন হোসেন চুরি করে ভেকু দিয়ে মাটি কেটে ট্রলি ভরে গ্রামের ঈদগাহ কমিটির নিকট বিক্রি করছিল। এ সময় জলাশয়ের ইজারাদার ৯৯৯ ফোন দিয়ে মৌখিক অভিযোগ করলে পুলিশ এসে মাটি কাটা বন্ধ করে দেয়।

মহিষখোলা ও মুলবেড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম জানান, বাংলা (১৪৩০-১৪৩২) সাল পর্যন্ত তিন বছর মেয়াদী কালিকাদহ জলাশয় সরকার আমাদের মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডকে ইজারা প্রদান করেছে। আমরা তাহা ভোগ দখলে রয়েছি। আলামিন নামের ওই (যুবদল পরিচয়ধারী) ছেলেটি মাঝে মধ্যেই জলাশয় নিয়ে আমাদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। শুক্রবার ভোররাতে স্থানীয় প্রশাসন ও ইজারাদারের কাউকে না জানিয়ে জলাশয়ের মাটি চুরি করে কেটে গ্রামের ঈদগাহ মাঠ কতৃপক্ষের নিকট বিক্রি করছিল। এ সময় মৎস্যজীবি সমিতির সদস্যরা টের পেয়ে ৯৯৯ ফোন দিয়ে মৌখিক অভিযোগ করলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ এসে মাটি কাটা বন্ধ করে দেয়। এ নিয়ে এলাকায় বড় ধরনের গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভবনা রয়েছে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সমিতির পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

হাটখোলা বামনগ্রামের ঈদগাহ মাঠের সভাপতি মোঃ আজিমউদ্দিন জানান, কমিটি মাটি ক্রয় করে ঈদগাহ মাঠ সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। আলামিন ঈদগাহের মাটি ভরাটের চুক্তি নিয়েছে। আমরা জানতাম না ওটা চুরি করা মাটি। আপনার মুখে জানলাম, এ বিষয়ে কমিটির সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে মাটির ঠিকাদার আলামিনের মোবাইলে ফোন দিলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

উল্লাপাড়া মডেল থানার তদন্ত ওসি নিয়ামুল হক জানান, এব্যাপারে গভীর রাতে ৯৯৯ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মাটিকাটা বন্ধ করে দিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)