1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দশমিনায় পরিবহন আটকিয়ে ড্রাইভার ও সুপারভাইজার কে মারধর সহ নগদ অর্থ লুট ! - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

দশমিনায় পরিবহন আটকিয়ে ড্রাইভার ও সুপারভাইজার কে মারধর সহ নগদ অর্থ লুট !

মু. জিল্লুর রহমান জুয়েল, ষ্টাফ রিপোর্টার পটুয়াখালী:
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬২ Time View

দশমিনায় পরিবহন আটকিয়ে ড্রাইভার ও সুপারভাইজার কে মারধর সহ নগদ অর্থ লুট !

ষ্টাফ রিপোর্টারঃ মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী::পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা রনগোপালদী সড়কের আরোজবেগী সিকদার বাড়ির সামনে চেয়ারম্যান পরিবহন আটকিয়ে ড্রাইভার ও সুপারভাইজারকে মারধর করে নগদ টাকা লুট হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যম এর সূত্রে জানা যায়, ঢাকা গামী চেয়ারম্যান পরিবহন দশমিনা-রনগোপালদী সড়ক দিয়ে ১২ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার সময়ে রনগোালদী যাবার সময় তানভীর নামের এক যুবক ৬-৭ টি মটরবাইক নিয়ে চেয়ারম্যান পরিবহনের পিছু নেয়ে। তানভীর সহ তার গড়িবহর সাইড চাইলে সাইড না দেয়ায়  আরোজবেগী সিকদার বাড়ির সামনের সড়কে তানভীর  সহ ১৫-১৬ জন চেয়ারম্যান পরিবহন গতিরোধ করে ড্রাইভার হাসান ও সুপারভাইজার আল আমিন কে অকথ্য ভাষায় গালমন্দ ও সন্ত্রাসী হামলা করে গুরুতর আহত করে। তানভীর সুপারভাইজারের পকেটে থাকা ৬০ হাজার টাকা নিয়ে যায়। ড্রাইভার ও সুপারভাইজার অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা  দশমিনা হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে ড্রাইভার ও সুপারভাইজার  দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ এইচ এম আলভীর চিকিৎসাধীন আছে।

প্রতক্ষদর্শী জসিম নামের একজন  জানান, রাত আনুমানিক আটটার সময় ঢাকা থেকে চেয়ারম্যান পরিবহন সিকদার বাড়ির সামনের সড়কে যাত্রী নামানোর সময় ৫-৬টি মোটর সাইকেলে লোক এসে রাস্তার মাঝে গাছ ফেলে চেয়ারময়ান পরিবহনের ড্রাইভার ও সুপারভাইজারকে গাড়ী থেকে নামিয়ে বেদম মারধর করে তাদের কাছ থেকে টাকা নিয়ে যায়। পরে এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

চেয়ারম্যান পরিবহনের ড্রাইভার হাসান, ও সুপারভাইজার আল আমিন জানান, আমরা দশমিনা নলখোলা থেকে রনগোপালদী যাওয়ার সময় কয়েকটি গাড়ি আমাকে সাইড চেয়ে সিগনাল দেয়, রাস্তা চিকন তাই সাইড দিতে সময় হয়। সাইড দেওয়ার পর সিকদার বাড়ির সামনে গেলে দেখি রাস্তার মাঝে গাছ ফেলে রাখা, তখোন গাড়ি থামাই। গাড়ি থামানোর সাথে সাথে তানভীর সহ ১৫-১৬ জন গড়ির মধ্যে ডুকে আমাকে টানা হেচরা করে নামিয়ে মারধরকরে এবং সুপারভাইজাকে মারধর করে নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। সুপারভাইজার বলেন, ঐসময় তাদের মধ্যে তানভীর বলে একে অপরকে ডাকাডাকি করতে শোনা যায়। পরে আমরা অসুস্থ হয়ে পরলে, স্থানীয় লোক জন উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে দশমিনা থানার (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, ঘটনার বিষয় শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)