1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ঝালকাঠিতে দুই সন্তানের মায়ের ঝু'লন্ত লা'শ উ'দ্ধার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

ঝালকাঠিতে দুই সন্তানের মায়ের ঝু’লন্ত লা’শ উ’দ্ধার

ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৯৯ Time View

ঝালকাঠিতে দুই সন্তানের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠিতে দুই সন্তানের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার ঝালকাঠি প্রতিনিধি\ ঝালকাঠিতে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কবিরাজ বাড়ি রোডস্থ কাজি নাসির উদ্দিনের পুত্র কাজি মেহেদি হাসান নকিব (২৯) বাদী হয়ে ১৭ মে দুপুরে ঝালকাঠি সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেন, যার নং-১০। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ মে শুক্রবার রাত একটা-দেড়টার দিকে ঝালকাঠি রোনালস রোডস্থ কাজি কম্পিউটারের প্রোপ্রাইটর কাজি সোলায়মান সুমনের স্ত্রী কাজি সানজিদা আক্তার লিসা (৩৫), ৫১/৩ কামারপট্টি রোডস্থ ৩ তলা দালানের বসত ঘরের ফ্যানের সাথে ওড়নায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঝালকাঠি সদর থানার পুলিশ। সানজিদা ও স্বামী কাজী সুমন ২ কন্যা সন্তানসহ ওই ফ্লাটে দীর্ঘদিন যাবত বসবাস করছিলেন। ঘটনার দিন রাতে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য ঝগড়াঝাটি হয়। স্বামী সুমন ২ বাচ্চা নিয়ে পাশের রুমে রাত ১১টার পর শুয়ে পড়েন। স্ত্রী সানজিদা স্বামীর সাথে অভিমান করে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে খাটের  উপরে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

কাজি সানজিদা আক্তার লিসার ভাই মেহেদি হাসান নকিব বলেন, “আমার চাচাত ভাই কাজি সোলায়মান সুমনের সাথে সম্পর্ক করে বিগত ১০ বছর পূর্বে বিবাহ হয়। তাদের বিবাহের পর থেকে আমাদের পরিবারের সাথে তেমন সু-সম্পর্ক ছিল না।আমার বোন পরিবারে চার বছর ও ছয়মাস বয়সী ২জন মেয়ে সন্তান রয়েছে। আমার বোন তার স্বামী ও সন্তানসহ কামারপট্টি রোডে ভাড়া বাসায় থাকতো।১৬ মে রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি।১৭ মে অনুমান একট-দেড়টার দিকে আমার বড় বোন নুসরাত জাহান দিনা ফোনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়। ৫৩/১ কামারপট্টি রোডস্থ জনৈক কবির মাস্টারের বাড়ির তয় তলায় রুমের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে মৃত্যুর খবর জানি।”
কাজি সোলায়মান সুমন বলেন, “আমার স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবত মনোমালিন্য চলছিল। সে আমাকে ডিভোর্স দেয়ার জন্য একবার কাজি অফিসেও গিয়েছিল। গত সপ্তাহে কুয়াকাটা পিকনিকে যাওয়াকে কেন্দ্র করে অভিমান করে দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিল না। গতকাল রাতে রুমের স্ট্যান্ড ফ্যান পড়ে বাচ্চা ব্যাথা পেলে তা নিয়ে তার সাথে সামান্য কথা কাটাকাটি ও ঝগড়া হয়। সে মধ্যরাতে শোয়ার রুমের সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।”
ঝালকাঠি সদর থানার ওসি তদন্ত মো: মেহেদী হাসান জানান, “এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তী কার্যক্রম বিধি মোতাবেক সম্পন্ন করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)