1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের সাথে মতবিনিময় সভা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের সাথে মতবিনিময় সভা

শাহীন খন্দকার গাইবান্ধা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৪৬ Time View

গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের সাথে মতবিনিময় সভা

শাহীন খন্দকার গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রম জোরদার ও স্বচ্ছভাবে পরিচালনা লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ মে) বিকাল ৩টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল কাওছারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, শাখাহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, প্রেস ক্লাবের সদস্য কৃষ্ণ কুমার চাকী, রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রেজাউল ইসলাম, ফয়জুল রহমান, ওমর ফারুক, মিলন সরকারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে ডিলারগণ তাদের মতামত ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি দেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ডিলারদের স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)