1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ওসি মতিউরের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

ওসি মতিউরের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার 

আবুল বাশার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ Time View

ওসি মতিউরের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার 

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর বাঁকা ডহর গ্রামের মোঃ রিডু মিয়ার ঘাঁসের জমি থেকে ২টি গরু চুরির  ঘটনায় ওসি মতিউরের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া গরুসহ দুই চোর কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ

জানাযায়, গত ১৪ মার্চ  ভোর ৫ টার সময় গরুর মালিক তার খামারের ২৪ টি গরু নিয়ে রিডু মিয়ার ঘাসের জমিতে যায়। তার গরুর পালের মধ্যে একটি গাভী ভরন (গর্ভবতী) ছিল। একই তারিখ সকাল অনুমান ৮ টার সময় তিনি দেখতে পান ভরন গাভীটি বাচ্চা প্রসবের চেষ্টা করছে এই অবস্থা দেখে বাদী ওই গাভীটি ঘাসের জমিতে রেখে অন্য গরুগুলো খামারে নিয়ে যান। পরবর্তীতে একই তারিখ দুপুর ১২.৩০ মিনিটে পুনরায় তার গরুর পাল নিয়ে ঐ ঘাসের জমিতে গিয়ে দেখেন তার ভরন গাভীটি নাই। গাভির মালিকের ধারণা একই তারিখ  সকাল ৮ থেকে দুপুর ১২.৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ৩/৪ জন চোর তার গাভীসহ সদ্য ভুমিষ্ঠ বাছুর চুরি করে নিয়ে গেছে।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের সহযোগিতায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে একটি গরু চুরির মামলা করেন। অতপর উক্ত মামলার অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি চৌকস টিম ঘটনার পর হতেই বিভিন্ন তথ্য উপাত্তের সহায়তায় অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা হতে গরু চোর চক্রের সদস্য মোঃ হৃদয় আলী (২০), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-নামোসুন্দরপুর, থানা-শিবগঞ্জ ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় উক্ত গরু চুরির সঙ্গে সরাসরি জড়িত মর্মে স্বীকার করে এবং তার স্বীকারোক্তি মতে চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার নাসিরাবাদ ইউপির খোসবা গ্রামের মোঃ কাইমুল আলীর ছেলে মোঃ সামাদ (৩৭) কে গ্রেফতার করে। সামাদের স্বীকারোক্তি ও দেখানো মতে জেলার আরেক উপজেলা গোমস্তাপুরের হ্যাঞ্জলপাড়ার মোঃ ওবাইদুল্লাহ বাড়ি হতে চুরি যাওয়া গরু ২টি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন, সদর থানা এলাকায় বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে, পুলিশ এ বিষয়ে তৎপর, গরু চুরির বিষয়ে অনেকেই থানায় জানাইনা, আবার যাদের অভিযোগ পাচ্ছি দ্রুত সময়ের মদ্ধে আমরা গরু উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)