1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডাকার আড়াই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডাকার আড়াই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

আবুল বাশার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৪৩ Time View

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডাকার আড়াই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে দুপুর ১ টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, ট্রাক,ও ট্যাংকলরি কভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়নের সদস্যরা। শ্রমিক সংগঠনের দুটি গ্রুপের চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘ তিন ঘণ্টা বন্ধ থাকে মহাসড়কের যানচলাচল। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের দুই পক্ষের দাবি-দাওয়া নিয়ে খুব শিগগিরই বসে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানায় পুলিশ।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, ট্রাক, ট্যাংকলরি কভার্ড ভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন, যার রেজিস্ট্রেশন নম্বর ৩০৬৩,চাঁদা আদায় বন্ধ না হলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, জোর করে চাঁদা দাবী করা হচ্ছে না। গাড়ি প্রতি ৩০ টাকা করে সার্ভিস চার্জ নেওয়া হয় এবং তা শ্রমিকদের কল্যাণে ব্যবহার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশকে জানানো হয়েছে যে, দুই সংগঠনের সদস্যরা রাস্তায় কোনো প্রকার চাঁদা তুলবে না, যতক্ষণ না সমাধান হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)