1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৭ Time View

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: চেক প্রতারণার অভিযোগে সাবেক সংসদ সদস্য এবং ক্রিকেট তারকা সাকিব আল হাসানের বিরুদ্ধে আদালত সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৪ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, সাকিব আল হাসানসহ আরও তিন জনের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে গত ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান মামলা দায়ের করেন। মামলার পর ১৯ জানুয়ারি সাকিব আল হাসান ও অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তবে সাকিব ও গাজী শাহাগীর আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আজ আদালত পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে জানায় যে, সাকিবকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাই আদালত সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে দেড় কোটি টাকা ঋণ নেয়, যা সময়মতো পরিশোধ করা হয়নি। পরবর্তীতে ঋণ পরিশোধের জন্য ব্যাংক থেকে নোটিশ পাঠানো হলে, অ্যাগ্রো ফার্ম লিমিটেড ব্যাংকে ৪ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক দেয়। তবে ব্যাংক হিসাবের পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)