1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধ*র্ষণ: ১ লাখ টাকায় সালিশের রায়, অভিযুক্ত গ্রেফতার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধ*র্ষণ: ১ লাখ টাকায় সালিশের রায়, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫০ Time View

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধ*র্ষণ: ১ লাখ টাকায় সালিশের রায়, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে দৃষ্টি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত সুমন খাঁকে (৩০) তিন মাস পর গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত সুমন খাঁ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের শালদাইর গ্রামের জয়নাল খাঁর ছেলে।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে নিজ এলাকা থেকে গ্রেফতারের পর বুধবার (১২ মার্চ) সুমনকে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম।

মামলার এজাহার অনুযায়ী, সুমন খাঁ বিয়ের প্রলোভন দেখিয়ে ওই দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে কিশোরীর দুলাভাই থানায় অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগ দায়েরের পরও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহির উদ্দিনের নেতৃত্বে একাধিকবার গ্রাম্য সালিশ বসানো হয়। সালিশে ধর্ষণের মূল্য হিসেবে ১ লাখ টাকায় বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত হয় বলে জানান মহির উদ্দিন।

মহির উদ্দিন বলেন, ‘ঘটনাটি কয়েক মাস আগের। এ ব্যাপারে কয়েক দফা সালিশ হয়েছিল। সর্বশেষ ভুক্তভোগী পরিবারকে ১ লাখ টাকা দিয়ে বিষয়টি সমাধান করা হয়।’

এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত সুমন ও সালিশকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category