1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
রাজধানীতে কিশোর গ্যাং গ্রুপের সদস্য কানা রাব্বি গ্রেফতার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

রাজধানীতে কিশোর গ্যাং গ্রুপের সদস্য কানা রাব্বি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫৩ Time View

রাজধানীতে কিশোর গ্যাং গ্রুপের সদস্য কানা রাব্বি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবী এলাকা থেকে আলোচিত কিশোর গ্যাংয়ের কুখ্যাত ‘ভইরা দে’ গ্রুপের সদস্য কানা রাব্বিকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব-৪। বুধবার (৫ মার্চ) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ভইরা দে গ্রুপের সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার রাব্বিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী থানা এলাকায় বেশকিছু কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে। যার মধ্যে ভইরা দে গ্রুপের সক্রিয় সদস্য রয়েছে ২০ থেকে ২৫ জন। এই গ্রুপের সদস্যরা পল্লবী থানার কালশীসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে কিশোর গ্যাং ভইরা দে গ্রুপের বিরুদ্ধে বেশকিছু সংবাদ প্রকাশ হয়।

গ্রেফতার রাব্বির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)