1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
লেবুর ডাবল সেঞ্চুরী - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

লেবুর ডাবল সেঞ্চুরী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৬৬ Time View

লেবুর ডাবল সেঞ্চুরী

নিজস্ব প্রতিবেদক: রোজার শুরুতেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইকারি ও খুচরা বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। এর মধ্যে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা সাধারণত রোজার সময় চাহিদা বেশি থাকে। এছাড়া, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এবং সয়াবিন তেলের সংকট নিয়েও অভিযোগ উঠেছে।

রবিবার (২ মার্চ) জগন্নাথপুর বাজার ঘুরে দেখা যায়, ছোট আকারের লেবু বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়, মাঝারি আকারের লেবু ২০০ টাকা এবং বড় আকারের লেবু ২২০ টাকায়। অন্যদিকে, সবজি কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে, এবং মাংসের দামও বৃদ্ধি পেয়েছে। যেমন, সোনালি মুরগি ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ২০০ থেকে ২২০ টাকা এবং লাল মোরগ ৬০০ থেকে ৬৫০ টাকা দামে বিক্রি হচ্ছে।

ফজলু মিয়া নামের একজন ক্রেতা জানান, “রোজার একদিন আগেই বাজারে যেন আগুন লেগেছে। সয়াবিন তেল বাজার থেকে উধাও, আমরা মধ্যবিত্ত পরিবার অসহায় হয়ে পড়েছি।”

সবজি ব্যবসায়ী শেরন ভাণ্ডারি বলেন, “লেবুর সংকট থাকায় আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনতে হয়েছে, তার মধ্যে যাতায়াত খরচও রয়েছে, এজন্য লেবুর দাম বেশি। তবে অন্যসব সবজির দাম বাড়েনি।”

পাইকারি বিক্রেতা রমিজ আলী জানান, “আমাদের কাছ থেকে কম দামে কিনে আড়তদাররা বেশি দামে বিক্রি করে, যার ফলে দাম বেড়ে যায়।”

এদিকে, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, “বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন কিছুদিন ধরে সভা ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালাচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার তদারকি করা হচ্ছে।”

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)