1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ স্কোরের রেকর্ড বেন ডাকেটের - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ স্কোরের রেকর্ড বেন ডাকেটের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ Time View

চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ স্কোরের রেকর্ড বেন ডাকেটের

নিজস্ব প্রতিবেদক: ১৪৩ বলে ১৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১৬৫ রান করে ইংল্যান্ডকে ৮ উইকেটে ৩৫১ রানের সৌধ গড়ে দেন বেন ডাকেট। এছাড়া জো রুট করেন ৭৮ বলে ৬৮ রান।

নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ শনিবার ‘বি’ গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের বেন ডাকেট। এটাই চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের স্কোর। আগের সর্বোচ্চ ১৪৫ রানের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলের। ২০০৪ সালে ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৫১ বলে ১৪৫ রান করেছিলেন কিউই গ্রেট। আজ লাহোরে অ্যাস্টলকে টপকে গেলেন ডাকেট।১৪৩ বলে ১৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১৬৫ রান করে ইংল্যান্ডকে ৮ উইকেটে ৩৫১ রানের সৌধ গড়ে দেন বেন ডাকেট।

এছাড়া জো রুট করেন ৭৮ বলে ৬৮ রান। অস্ট্রেলিয়ান বেন ডোয়ারসুইস ৩টি এবং মারনাস লাবুশেন ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।ফিল সল্ট (১০) ও জেমি স্মিথ (১৫) দ্রুত আউট হয়ে যাওয়ার পর তৃতীয় উইকেট জুটিতে জো রুটকে নিয়ে ১৫৫ বলে ১৫৮ রান যোগ করেন ডাকেট। রুট ৬৮ রান করে অ্যাডাম জাম্পার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। হতাশ করেন হ্যারি ব্রুকও (৩)। পঞ্চম উইকেটে অধিনায়ক জস বাটলারকে নিয়ে ৪২ বলে ৬১ রান যোগ করেন ডাকেট। ৪১তম ওভারের শেষ বলে গ্লেন ম্যাক্সওয়েল বিদায় করেন বাটলারকে (২১ বলে ২৩)। তখন ইংল্যান্ডের সংগ্রহ ২৮০/৫।

লড়াইটা এরপরও চালিয়ে যান ডাকেট। লিয়াম লিভিংস্টোনকে নিয়ে তিনি বোর্ডে যোগ করেন ৩৪ বলে ৩৬ রান। তাতে ইংল্যান্ড পায় বড় সংগ্রহ।

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডকে ছাড়াই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া খেলছে এই আসরে।

সূত্র – বণিক বার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)