1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের আলটিমেটাম - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৪ Time View

চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদন : চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত আউটসোর্সিং কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা।

সেই সঙ্গে রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিনা কারণে পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক কর্মী আহত হয়েছেন। এর মধ্যে দুজন আইসিইউতে চিকিৎসাধীন। এ সময় দ্রুত সময়ে যাদের নেতৃত্বে সমাবেশে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, তাদের বিচারের দাবির পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল সকাল ১০টার মধ্যে যদি দাবি বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হয়, তবে সারা দেশের সব সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর-পরিদপ্তরে কর্মরত সব আউটসোর্সিং কর্মচারী নিজ নিজ প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করবেন। এ সময় প্রয়োজনে অনির্দিষ্টকালের কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এর আগে শনিবার বেলা ৩টার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় প্রায় দুই ঘণ্টা তারা সেখানে অবস্থান করেন। একপর্যায়ে পুলিশ মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার কথা জানান আন্দোলনকারীরা।

পরে বিকেল সোয়া ৫টার দিকে আন্দোলনকারীদের ওপর অ্যাকশনে যায় পুলিশ। ওই সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে জলকামান থেকে পানি ছোড়ার পাশাপাশি পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)