1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নুরুজ্জামান কাফির পরিবারের পাশে সেনাবাহিনী, দোষীদের বিচারের আশ্বাস - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

নুরুজ্জামান কাফির পরিবারের পাশে সেনাবাহিনী, দোষীদের বিচারের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৫ Time View

নুরুজ্জামান কাফির পরিবারের পাশে সেনাবাহিনী, দোষীদের বিচারের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পরিবারকে সহায়তা এবং ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পটুয়াখালীর কলাপাড়ায় তার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সেনা সদস্যরা তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে কাফির আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন পায়রা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। তারা কাফি ও তার পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কাফির গ্রামের বাড়িতে আকস্মিকভাবে আগুন লেগে যায়, যা মুহূর্তেই পুরো ঘর ভস্মীভূত করে ফেলে। কাফি দাবি করেছেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা।

ঘটনার পর বুধবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে কাফি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই অগ্নিকাণ্ডের পেছনে জড়িত। তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, “আগামী সাত দিনের মধ্যে যদি আমার ঘর পুনর্নির্মাণ এবং দোষীদের গ্রেপ্তার করা না হয়, তবে বিপ্লবী সরকারের ডাক দেওয়া হবে।”অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে পায়রা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার বলেন, “এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। আমরা নিশ্চিত করতে চাই, কাফি ও তার পরিবার ন্যায়বিচার পায়। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”

সেনাবাহিনীর সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নুরুজ্জামান কাফি বলেন, “ইতোমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। আমি প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সরকারের কাছে প্রতিটি নাগরিকের নিরাপত্তা চাই।”

তিনি আরও বলেন, “আমি চাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সেইসঙ্গে আমি আমার সাত দিনের আল্টিমেটামের বিষয়ে অনড় আছি।”

সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)