1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ Time View

ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির ঘটনায় মতিঝিল এলাকার যুবলীগ নেতাসহ ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বেল্লাল চাকলাদার, মো. মঞ্জু, সাইফুল ইসলাম, মো. রাসেল, মো. জাহিদ, মো. জাকির ওরফে তৌহিদ, মো. ইসমাইল হোসেন, মো. হিরা শেখ, মো. রফিক, মো. বাধন, চাঁন মিয়া ও মো. আসলাম খাঁন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা নোহা গাড়ি, লুণ্ঠিত ট্রাক, ১০টি তেল ভর্তি ড্রামসহ ৩৬টি খালি ড্রাম ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। তিনি জানান, গত ৭ জানুয়ারি ধানমন্ডি থানায় পরিবহন ব্যবসায়ী আব্দুল কাদের অভিযোগ করেন, তার মালিকানাধীন ট্রাকের চালক মো. নয়ন ও হেলপার মো. জামিরুল ইসলাম চট্টগ্রাম থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় ৬০টি পাম অয়েলের ড্রাম নিয়ে যাচ্ছিলেন। ৩ জানুয়ারি রাত ৩টার দিকে ধানমন্ডির মিরপুর রোডের হোটেল আড্ডার সামনে ৭-৮ জনের একটি ডাকাত দল দুটি মাইক্রোবাসে করে এসে ডিবি পরিচয়ে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি নিয়ে যায়। এরপর চালক ও হেলপারকে জোরপূর্বক চেতনানাশক ওষুধ খাইয়ে হাত-পা ও চোখ বেঁধে কেরানীগঞ্জের রসুলপুর এলাকায় ফেলে রেখে যায়।

ডিসি মাসুদ আলম আরও জানান, ঘটনার ১৯ দিন পর, ২২ জানুয়ারি একই কায়দায় ডাকাত দল মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে থেকে ৭৫ ড্রাম সয়াবিন তেলবোঝাই আরেকটি ট্রাক লুট করে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডাকাতচক্রের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ৩০ জানুয়ারি মগবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেফতার করা হয়। এ সময় মুন্সীগঞ্জের বিসিক এলাকার একটি গোডাউন থেকে লুণ্ঠিত তেল ভর্তি ১০টি ড্রাম ও ৩৬টি খালি ড্রাম উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)