1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
লঞ্চের বদলে বিমানে চড়ে বরিশাল নামলো বিপিএল ট্রফি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

লঞ্চের বদলে বিমানে চড়ে বরিশাল নামলো বিপিএল ট্রফি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ Time View

লঞ্চের বদলে বিমানে চড়ে বরিশাল নামলো বিপিএল ট্রফি

নিজস্ব প্রতিবেদক: গত বিপিএল আসরে প্রথমবারের মতো শিরোপা জয় করে ইতিহাস তৈরি করেছিল ফরচুন বরিশাল। সেবার শিরোপা নিয়ে বরিশাল ভ্রমণের পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। তবে এবার আর কোনো সুযোগ হারাতে চাচ্ছে না তারা।

বরিশালের বিজয়ের পর রাজধানীতে উদযাপন চলেছে বেশ কিছুদিন। কিন্তু আজ (৯ ফেব্রুয়ারি) সেই আনন্দ বরিশালের নাগরিকদের সঙ্গেও ভাগাভাগি করার সুযোগ পেলেন তামিম ইকবাল ও তার দল।

শোনা যাচ্ছিল, ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার জন্য দলের সদস্যরা লঞ্চে চড়তে পারেন, কিন্তু শেষমেষ সেই পরিকল্পনা বদলে দেন ফরচুন বরিশাল ফ্রাঞ্চাইজির মালিক মিজানুর রহমান। তিনি গণমাধ্যমে জানান, ‘‘বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে ঢাকা থেকে বরিশাল যাব আমরা দুপুরে। সেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বেলস পার্কে, যেখানে দলের সিনিয়র খেলোয়াড়রা ও অধিনায়ক তামিম ইকবাল কিছু বক্তব্য রাখবেন, ফটোসেশন হবে, এবং সম্ভবত ব্যান্ড সংগীত পরিবেশন করা হবে।’’

অবশেষে, ভক্তদের জন্য চমক হলো, বিপিএল ট্রফি নিয়ে ফ্র্যাঞ্চাইজি দলটি বরিশাল পৌঁছেছে লঞ্চে নয়, বিমানেই। বরিশালে পৌঁছানোর পর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঐতিহাসিক বেলস পার্ক চত্বরে অনুষ্ঠিত হবে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে বরিশালবাসী তামিম ইকবাল ও তার দলের খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানাবে।

ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান আরও জানিয়েছেন, বরিশালবাসীর জন্য এটি এক রকম উৎসবের মুহূর্ত। শহরের প্রাণকেন্দ্রে হাজার হাজার ভক্তের মধ্যে উল্লাস এবং আনন্দের মাঝে ক্রিকেটারেরা তাদের প্রিয় ট্রফি উন্মোচন করবেন।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)