স্টাফ রিপোর্টারঃ শেখ মোঃ ইমরান:গোপালগঞ্জে’র কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনা’র ৪(চার) দিন পর মোঃ শিমুল মুন্সী(৪০) নামের এক সেনেটারী ব্যবসায়ী মৃত্যু হয়েছে। ২৯ ডিসেম্বর শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
গত ২৬ ডিসেম্বর দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভুলবাড়িয়া ব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে মোঃ শিমুল মুন্সী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
নিহত মোঃ শিমুল কাশিয়ানী উপজেলাধীন রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের আঃ হাকিম মুন্সী ছেলে।
নিহতের স্বজনরা জানান, ২৬ ডিসেম্বর শুক্রবার মোঃ শিমুল মুন্সী গোপালগঞ্জ শহর থেকে জরুরী কাজ সেরে ভাড়ার মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার ফুকরা ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের ভুলবাড়িয়া ব্রীজ সংলগ্ন এলাকায় আসলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক ও মোঃ শিমুল মুন্সী আহত হয়। পরে তাদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে পাঠানো হয়। মোঃ শিমুল মুন্সী গুরুতর আহত হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য মোঃ শিমুল’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোঃ শিমুল মুন্সী মারা যান।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিউদ্দিন বলেন, এ বিষয়ে পুলিশ’কে কেউ জানায়নি।