1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
৩২ নম্বরে হা*মলা-ভাঙচুর শেখ হাসিনার বক্তব্যের ক্ষোভের বহিঃপ্রকাশ: পররাষ্ট্র উপদেষ্টা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

৩২ নম্বরে হা*মলা-ভাঙচুর শেখ হাসিনার বক্তব্যের ক্ষোভের বহিঃপ্রকাশ: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬০ Time View

৩২ নম্বরে হা*মলা-ভাঙচুর শেখ হাসিনার বক্তব্যের ক্ষোভের বহিঃপ্রকাশ: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: তিনি আরও জানান, ভারতকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছিল শেখ হাসিনা যেন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকেন। ইতোমধ্যে ভারতের দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে আবারও চিঠি দেওয়া হয়েছে।

বুধবার ভারত থেকে অনলাইনে ভাষণ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির ডাক দেয় এবং ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাত্রা করে।

সন্ধ্যা ৮টার আগে থেকে বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে ঢুকে পড়ে এবং গভীর রাত পর্যন্ত ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে একটি এক্সকেভেটর (বুলডোজার) আনা হয়, যা বৃহস্পতিবার সকালেও কার্যক্রম চালিয়ে যায়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে দেখা যায়, এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। আশপাশে উৎসুক জনতার ভিড়, কেউ ভাঙা স্লাব থেকে রড খুলে নিচ্ছে, কেউ এসি খুলে রিকশায় নিয়ে যাচ্ছে, কেউ ভিডিও করছে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিও ভেঙে ফেলা হয়েছে, তবে আশপাশে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেখা যায়নি।

এর আগে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর তিনি দেশত্যাগ করেন। তখনও বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে হামলা চালায় ও আগুন দেয়।

ভারতের সঙ্গে সই হওয়া বিভিন্ন চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ একতরফাভাবে এসব চুক্তি বাতিল করতে পারবে না। বিশেষ করে আদানির সঙ্গে করা চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা করা হয়নি।”

তিনি আরও জানান, আগামী এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসতে পারেন। বাংলাদেশের কূটনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা পাকিস্তানকে বিশ্বের অন্যান্য দেশের মতো স্বাভাবিকভাবেই দেখতে চাই।”

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)