1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আ.লীগ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আ*হত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আ.লীগ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আ*হত

স্টাফ রিপোর্টার শেখ মোঃ ইমরান গোপালগঞ্জে:
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৯ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আ.লীগ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আ*হত

স্টাফ রিপোর্টার শেখ মোঃ ইমরান গোপালগঞ্জে:

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় সাফায়েত গাজী নামে এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ৫ পুলিশ সদস্য আহত হন।

উত্তেজিত আওয়ামী লীগ কর্মীরা পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। এছাড়া এক পুলিশ সদস্যকে স্থানীয় কর্মীরা ঘেরাও করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই পুলিশ সদস্যকে তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান।

স্থানীয়রা জানায়, আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের কিছু কর্মীরা লিফলেট বিতরণ করছিল। এসময় পাশের দোকানি সাফায়েত গাজীকে পুলিশ আটক করে। এ ঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা সাফায়েতকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা করে। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইট-পাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)