1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নওগাঁয় বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

নওগাঁয় বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭০ Time View

নওগাঁয় বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল ও অটোচার্জার ভ্যানগাড়ির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানগাড়ির এক যাত্রী।

শনিবার ( ০১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা সরদারপাড়া গ্রামের জামিলের ছেলে জাহিদ (১৯) ও লোহাচুড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এমদাদুল শেখ (২০)। আর আহত ভ্যানগাড়ির যাত্রী নাঈম (২২)। তিনি বড়িয়া গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাহিদ ও এমদাদুল সম্পর্কে বন্ধু। তারা দু’জন ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত দুইদিন আগে তারা বাড়িতে আসেন। শনিবার সকালে দুই বন্ধু ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে রাণীনগর ঘুরতে আসেন। কাজ শেষে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় পৌঁছালে অটোচার্জার ভ্যানগাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত হন জাহিদ ও এমদাদুল। এ সময় ঘটনাস্থলেই মারা যান জাহিদ।

স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাণীনগর ফায়ার সর্ভিসের কর্মীরা এমদাদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে তিনটার দিকে মারা যায় এমদাদুল। এই দুর্ঘটনায় আহত ভ্যানগাড়ির যাত্রী নাঈম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও অটোচার্জার ভ্যানগাড়ির সংর্ঘষে দুইজন নিহত হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)