1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য: গণশিক্ষা উপদেষ্টা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য: গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৪৮ Time View

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য: গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পরিবর্তনই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, “একজন শিক্ষার্থীর জীবনের ভিত্তি তৈরি হয় প্রাথমিক বিদ্যালয়ে, এবং শিশুদের শিক্ষার ভিত তৈরিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সবার নিরলসভাবে কাজ করতে হবে।” বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা আরও জানান, “কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট ও সোনালী ব্যাংক পিএলসির চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমরা একটি আইটি-বেইজড সিস্টেমে প্রবেশ করলাম, যা শিক্ষকদের তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করবে এবং তাদের বার্ষিক তহবিল প্রদান প্রক্রিয়া সহজতর করবে।”

চুক্তি স্বাক্ষর ও সফটওয়্যার লঞ্চিং কার্যক্রমে অংশ নেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম এবং সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণার্থে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত কল্যাণ ট্রাস্ট ২০২৩ সালে শিশু কল্যাণ ট্রাস্ট আইন প্রণীত হয়। শিক্ষকদের বার্ষিক চাঁদার হার বর্তমানে ২০০ টাকা এবং বিভিন্ন আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষকদের ও তাদের পোষ্যদের জন্য সহায়তা প্রদান করা হয়।

এছাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চিকিৎসা সহায়তা, উচ্চশিক্ষা বৃত্তি এবং অন্যান্য আর্থিক সুবিধা প্রদান করা হয়। ট্রাস্টের স্থায়ী আমানতে বর্তমানে প্রায় ৩৮ কোটি টাকা রয়েছে, যা শিক্ষকদের আর্থিক সহায়তার কাজে ব্যবহৃত হচ্ছে।

অনুষ্ঠানের পর উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শিশু কল্যাণ ট্রাস্টের অফিস পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক সুরাইয়া পারভীন।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)