1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চুয়াডাঙ্গায় বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চুয়াডাঙ্গায় বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৯০ Time View

চুয়াডাঙ্গায় বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক :চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির উদ্ধারকৃত অবৈধ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে। ফেনসিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা, কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। রোলার ও আগুনে পুড়ে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটেলিয়ানের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ফেনসিডিল ৯২৭৯ বোতল, ৩১৬৩ বোতল, বিয়ার ২০ বোতল, গাজা ১৭২ কেজি, ইয়াবা ট্যাবলেট ২০৯ পিচ, হেরোইন সাড়ে ৯ কেজি, কোকেন আড়াই কেজি, নেশা জাতীয় ট্যাবলেট ১১০৬০ পিস, নেশা জাতীয় ইনজেকশন ১৬৯৬ পিচ ধ্বংস করা হয়।

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবি অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে। ২০২৩ সালের ১ আগস্ট থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে ছয় বিজিবি।

বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা ছয় বিজিবি ব্যাটেলিয়ানের প্রশিক্ষণ মাঠে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। আগুন দিয়ে পুড়িয়ে ও রোলার দিয়ে পিষ্ট করে মাদক ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদিন বিজিওএম।

এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ছয় বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, ছয় বিজিবির পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)