1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
টিউবওয়েলে দেওয়া হলো চেতনানাশক ওষুধ, একরাতে তিন বাড়িতে চুরি! - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

টিউবওয়েলে দেওয়া হলো চেতনানাশক ওষুধ, একরাতে তিন বাড়িতে চুরি!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৬৯ Time View

টিউবওয়েলে দেওয়া হলো চেতনানাশক ওষুধ, একরাতে তিন বাড়িতে চুরি!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে টিউবওয়েল পানিতে নেশাদ্রব্য মিশিয়ে একরাতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে তিন পরিবারের কমপক্ষে ১০/১২ জন অসচেতন হয়ে অসুস্থ হয়েছেন। এরমধ্যে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসা নিয়েছেন। তাদের অনেকে সুস্থ বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে উপজেলার ফলদা ইউনিয়নের দিঘুলিয়াপাড়া, ফলদা ঘোনাপাড়া ও ঝনঝনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর থানা পুলিশ ভুক্তভোগীদের বাড়ি পরিদর্শন করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ফলদা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ঘরের বারান্দার টিন কেটে ঘরে প্রবেশ করে চোরচক্র। ঘরে প্রবেশ করে ঘরে থাকা স্টিলের ট্রাঙ্ক ভেঙে আনুমানিক তিন ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

অপরদিকে, একই ইউনিয়নের দিঘুলিয়াপাড়া এলাকায় আব্দুর রশিদের ঘরের টিন কেটে ঘরে ঢুকে কয়েক স্বর্ণ, রুপা, ও নগদ টাকা নিয়ে যায়। তাদেরও দাবি পানির সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আব্দুর রশিদের ছেলে সিয়াম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একইভাবে বাদশা মিঞা (কাশেমের) দাবি রান্নাঘরে খাবার বা টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে দেওয়া হয়েছিল। খাওয়ার পর তারা অচেতন হয়ে যায়। তবে তাদের কোনোকিছুই নিতে পারেনি চোরচক্র। লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুতই পারিয়ে যায়। তবে চেতনা নাশকের প্রভাব বেশি হওয়ায় বাদশা মিঞা, তার ছেলে শফিকুল ইসলাম ও তার পুত্রবধূসহ তিনজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর দাবি এর আগে তাদের চেতনানাশক বা নেশাদ্রব্য জাতীয় কিছু টিউবওয়েলের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে তারা সবাই অচেতন হয়ে পড়ে। এ ঘটনায় তার পুত্রবধূ এখনো অসুস্থ। তার প্রভাব এখনো রয়েছে।

বাদশা মিয়ার ছেলে মিজানুর রহমান বলেন, গত শুক্রবার দুপুরে জানতে পারি আমার বাবা ও ভাইসহ হঠাৎ অসুস্থ হয়। পরে বিকালে বাড়ি এসে বাবা ও ভাইসহ তিনজনকে ভূঞাপুর হাসপাতালে ভর্তি করি এবং পরিবারের অন্যান্য সদস্যরা স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা নেন। জানতে পারি গত বৃহস্পতিবার রাতে খাওয়ার সময় তারা টিউবওয়েল পানি খেয়েছিল। যারা খেয়ে তারাই অসুস্থ হন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা একটা বিরল ঘটনা। এর আগে কোথাও শুনিনি। থানা পুলিশের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। এটা একটা সংঘবদ্ধ চোরচক্র। তাদের গ্রেফতারের জন্য আমরা তৎপর রয়েছি।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)