1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৫০ Time View

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দি ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শনিবার (২৫ জানুয়ারি) গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা চার ইসরায়েলি নারী সেনা জিম্মিকে মুক্তি দেওয়ার পর ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হয়েছে।

এদিন গাজা সিটির ফিলিস্তিন চত্বরে চার নারী সেনাকে আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মধ্যস্থতায় ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মাস্ক মুখে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধারা সেখানে উপস্থিত ছিলেন।

রেডক্রসের প্রতিনিধি ও হামাস যোদ্ধারা চার জিম্মিকে মুক্তি দেওয়ার আগে নথিতে সই করেন। জিম্মি চার ইসরায়েলি নারী সেনা হলেন, কারিনা আরিয়েভ, দানিয়েলা জিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। তারা ইসরায়েলি বাহিনীর ইউনিফর্ম পরিহিত ছিলেন। মুক্তি পাওয়ার পর তারা উপস্থিতদের উদ্দেশে হাত নাড়ান।

ফিলিস্তিন চত্বর থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল খালিজি জিম্মিদের মুক্তির সময়কে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেন। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা রেডক্রসের কাছ থেকে তারা চার জিম্মিকে তাদের কাছে নিয়েছে। তাদের মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

অন্যদিকে মুক্তি পাওয়া ২০০ ইসরায়েলির মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ডে ছিলেন। বাকি ৭৯ জনেরও দীর্ঘমেয়াদি দণ্ড ছিল। এরমধ্যে সবচেয়ে বেশি বয়সী বন্দির বয়স ৬৯, আর সবচেয়ে কমবয়সী বন্দির বয়স ১৫।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)