1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কারওয়ান বাজারে অবস্থান নিয়েছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কারওয়ান বাজারে অবস্থান নিয়েছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ Time View

কারওয়ান বাজারে অবস্থান নিয়েছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা

নিজস্ব প্রতিবেদন : গত ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে কর্মীরা। এসময় কারওয়ান বাজার মোড়ে অবস্থান করে এফডিসি ও পান্থপথমুখী সড়ক অবরোধ করেন। বুধবার সকাল ৯টা থেকে অবস্থান নেন তারা।

অবস্থান কর্মসূচিতে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা জানান, প্রায় ১৮ হাজার কর্মী কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারেনি। তাদের সবাই প্রায় ৫ লাখ টাকা করে দিয়েছেন। ধারদেনা, ঋণ করে টাকা জমা দিয়েছেন তারা। কিন্তু বিদেশে না যেতে পেরে এখন কষ্টে জীবনযাপন করছেন।

আন্দোলনরত কর্মীরা বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে এসেছি। আমরা কোন রাজনৈতিক দলের না। আমরা সবাই ৪ থেকে ৬ লক্ষ টাকা দিয়ে ভিসা পেয়েও যেতে পারি নাই। আমাদের কষ্টের শেষ নেই। আমরা সুদে টাকা নিয়েছি।

এসময় তারা ৩ দফা দাবি জানান-২০২৪ এর ৩১ মে যারা যেতে পারেনি সবাইকে নিয়ে যেতে হবে; যাদের ভিসা হয়েছে, ম্যানপাওয়ার হয়নি তাদেরকে সমান অধিকার দিয়ে নিয়ে যেতে হবে; ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে আমাদের নিয়ে যেতে হবে।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বলেন, আমাদের বিষয়টি সরকার যেন গুরুত্ব দিয়ে দেখেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোবারক হোসেন বলেন, কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কিছু কর্মী সকালে কারওয়ান বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলছে। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র – বার্তা ২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)