1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সাপ্তাহিক পুঁজিবাজার টানা পাঁচদিন দরপতন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

সাপ্তাহিক পুঁজিবাজার টানা পাঁচদিন দরপতন

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ Time View

সাপ্তাহিক পুঁজিবাজার টানা পাঁচদিন দরপতন

গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরেও দেশের পুঁজিবাজারে নিম্নমুখিতা পরিলক্ষিত হচ্ছে।

গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরেও দেশের পুঁজিবাজারে নিম্নমুখিতা পরিলক্ষিত হচ্ছে। গত সপ্তাহের পাঁচদিনই পুঁজিবাজারে সূচকের দরপতন হয়েছে। এ সময়ে ১ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে সূচক, কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। অবশ্য সূচক কমলেও গত সপ্তাহে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের ঋণ শ্রেণীকরণে কঠোর নীতিমালা ও চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক অবস্থান দেখা গেছে। যার প্রভাব পড়েছে পুঁজিবাজারে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক ডিএসইএক্স ৬০ দশমিক ৫১ পয়েন্ট বা ১ দশমিক ১৬ শতাংশ কমে ৫ হাজার ১৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ১৯৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩০ পয়েন্ট বা ১ দশমিক ৫৬ শতাংশ কমে ১ হাজার ৮৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯২৪ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১১ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ৯৭ শতাংশ কমে ১ হাজার ১৫১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৬২ পয়েন্ট। ডিএসইর বাজার মূলধন সপ্তাহের শুরুতে ছিল ৬ লাখ ৬০ হাজার কোটি টাকা, সপ্তাহ শেষে যা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৫৭ হাজার কোটি টাকায়। সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির বাজার মূলধন কমেছে ৩ হাজার কোটি টাকারও বেশি।গত সপ্তাহে ডিএসইর লেনদেনও কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে মোট ১ হাজার ৮৯০ কোটি টাকার লেনদেন হয়েছে, যেখানে আগের সপ্তাহে ছিল ১ হাজার ৭৩৩ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে ১৫৭ কোটি টাকা বা ৯ দশমিক শূন্য ৮ শতাংশ। গত সপ্তাহে টাকার অংকে ডিএসইর গড় লেনদেনও বেড়েছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইর গড় লেনদেন হয়েছে ৩৭৮ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে ছিল ৩৪৬ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির গড় লেনদেন বেড়েছে ৩২ কোটি টাকা। গত সপ্তাহে ডিএসইতে ৪১৩ কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ২৬৩টির, অপরিবর্তিত ছিল ২৪টির। আর লেনদেন হয়নি ১৭টির।

খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে ওষুধ ও রসায়ন খাতের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৩ শতাংশ নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১১ দশমিক ৮ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। ১১ দশমিক ৫ শতাংশ নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে প্রকৌশল খাত। চতুর্থ অবস্থানে থাকা বস্ত্র খাতে লেনদেনের পরিমাণ ছিল ১০ দশমিক ২ শতাংশ। ৮ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার পঞ্চম অবস্থানে ছিল বিবিধ খাত।

গত সপ্তাহে ডিএসইতে প্রায় সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারে সবচেয়ে বেশি ৩ দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। এরপর সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন ছিল ভ্রমণ ও অবকাশ এবং ব্যাংক খাতে। এ দুই খাতে ৩ দশমিক ২ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে গত সপ্তাহে সিরামিক, প্রকৌশল ও বিবিধ খাতের ইতিবাচক রিটার্ন ছিল। গত সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে সবচেয়ে বেশি অবদান ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ, রেনাটা, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের। এ পাঁচ কোম্পানির শেয়ারের দরপতনে সূচক কমেছে ৪২ পয়েন্ট।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের পাঁচদিনে প্রায় ৮৪ কোটি টাকার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে ছিল প্রায় ৪০ কোটি টাকা। গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৭৫ শতাংশ কমে ১৪ হাজার ৩৫২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৪ হাজার ৪৬০ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে সিএসইতে মোট ২৯২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৮৫টির, আর অপরিবর্তিত ছিল ১৯টির বাজারদর।
সূত্র – বণিক বার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)