1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
এক ওসি পালানোর ঘটনায় আরেক ওসি প্রত্যাহার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

এক ওসি পালানোর ঘটনায় আরেক ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৮২ Time View

এক ওসি পালানোর ঘটনায় আরেক ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক।

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে হত্যা মামলার আসামি সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় থানার বর্তমান ওসি মো. মহিবউল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. শাহ আলম (৪২) বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়িত্বে ছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে বদলি করা হয়, এবং সেখানেই কর্মরত ছিলেন। গত বছরের ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা হয়। এরপর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে গত বুধবার রাত ১২টার পর তাকে উত্তরা পূর্ব থানায় আনা হয়। তবে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি থানা থেকে পালিয়ে যান।

এ ঘটনায় অভিযোগ উঠেছে, গ্রেপ্তার হওয়া শাহ আলমকে থানার হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়েছিল, এবং আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে তিনি কৌশলে পালিয়ে যান। এই ঘটনার পর দায়িত্বে অবহেলার জন্য এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সাবেক ওসি শাহ আলমের গ্রেপ্তারের জন্য সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে। এছাড়া, পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)