1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৫ Time View

বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ

নিজস্ব প্রতিবেদক।

দেশের শিল্পখাতে বিদেশি আরও বিনিয়োগ আনতে অর্থনৈতিক কূটনৈতিক দল তৈরি করে প্রচারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেপজা’র ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জমা দেয়ার সময় তিনি এমন নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বেপজা কর্মকর্তাদের অনুরোধ করেন বিনিয়োগকারীদের ভাষার বাধা অতিক্রম করতে হবে। এজন্য তিনি বিদেশে

অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের, বিশেষ করে চীন ও জাপানে যারা পড়াশোনা করছেন তাদের সহায়তা নিতে বলেন।

বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বাংলাদেশে জুলাই-আগস্টের অভ্যুত্থান পরবর্তী বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন।

তিনি বলেন, গত তিন সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব পেয়েছি। আরও বিনিয়োগের জন্য আলোচনা চলছে। আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ৮টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু রয়েছে, যেখানে ৪৫২টি কারখানা রয়েছে।

এছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে আরও ১৩৬টি কারখানা নির্মাণাধীন রয়েছে।

বেপজা এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ সরবরাহ, বন্ডেড ওয়্যারহাউস সুবিধা, চট্টগ্রাম-সাংহাই সরাসরি বিমান যোগাযোগ এবং চীনের সাংহাই শহরে ভিসা কাউন্সিলর সার্ভিসসহ বিনিয়োগকারীদের কিছু দাবির কথা প্রধান উপদেষ্টাকে জানান মেজর জেনারেল জিয়া।

প্রতিবেশী দেশগুলো থেকে জ্বালানি আমদানি করে বাংলাদেশ লাভবান হতে পারে কি না, তা দেখার জন্যও অধ্যাপক ইউনূস কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেন।

তিনি বলেন, সরকার একটি সমন্বিত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে কাজ করবে। যাতে শিল্পগুলো দেশের বিদ্যমান প্ল্যান্ট থেকে আরও বেশি বিদ্যুৎ গ্রহণ করতে পারে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশের উচিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের উৎসাহিত করা।

এসময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)