1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ Time View

উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের পর থেকে উপাচার্য বিহীন রয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। দীর্ঘ কয়েকমাসেও উপাচার্য নিয়োগ না হওয়ায় স্থবির হয়ে পড়েছে একাডেমিক কার্যক্রম। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের মনে। এদিকে আজ সোমবার (৬ জানুয়ারী) সকালে ক্লাস বর্জন করে শহরের বনরূপা নামক স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

এর আগে গতকাল মাঝরাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমস্যার কথা তুলে ধরে উপাচার্য নিয়োগের দাবিতে এক দফা কর্মসূচির কথা জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অপু বলেন,‘বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে আজও ভিসি নেই। সরকার আমাদের নিয়ে কোনো চিন্তাই করছে না। তাই আমরা সকলে বনরূপায় একত্র হতে বাধ্য হয়েছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ থেকে ডিসির মাধ্যমে উপদেষ্টাদের জানাতে চাই। খুব অল্প সময়ের মাঝে আমাদের ভিসি দিতে হবে। তা না হলে আমরা কঠোর অবস্থানে যাবো।’

এদিকে উপাচার্য নিয়োগ নিয়ে আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম দায়িত্বে থাকা ড. নিখিল চাকমা বলেন, ‘আমরা উপাচার্য চাই। একটি বিশ্ববিদ্যালয় উপাচার্য বিহীন হতে পারেনা। রাপ্রিবির আইন অনুযায়ী একজন উপাচার্য যে সব কাজ করতে পারে আমি তা পারবো না। জরুরি অবস্থায় আমার দায়িত্ব সীমাবদ্ধ। যদি মন্ত্রণালয় চায় তাহলে ভিন্ন বিষয়।’

বিশ্ববিদ্যালয়ের বিশেষ পরিস্থিতিতে গত ৯ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের জরুরি অবস্থায় আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম দায়িত্ব পালনের জন্য অত্র বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের চেয়ারম্যান ড.নিখিল চাকমা কে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)